মেট্রোপলিটন হাসপাতালে হাতের ধমনির মাধ্যমে রিং স্থাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেট্রপলিটন হাসপাতালে এক রোগীর হাতের ধমনির মাধ্যমে হৃৎপিণ্ডের ধমনিতে রিং স্থাপন করা হয়। ১২ জানুয়ারি নগরের নাসিরাবাদ এলাকার মো. ইব্রাহিমকে (৬২) এই চিকিৎসা দেওয়া হয়।
রিং স্থাপনে নেতৃত্ব দেন হৃদরোগ বিশেষজ্ঞ মো. আব্দুল মোত্তালিব। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল হক। সহায়তাকারী হিসেবে ছিলেন ক্যাথল্যাব টেকনোলজিস্ট মো. রজব আলী, স্টাফ নার্স ঊর্মি, শহীদ ও নাজিম। বিজ্ঞপ্তি।