মেট্রোপলিটন কর আইনজীবী সমিতির কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন কর আইনজীবী সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। গত ১৭ অক্টোবর সমিতির অস্থায়ী কার্যালয় বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি ভবনে অনুষ্ঠিত সভায় মো. নুরুল আলম চৌধুরী সভাপতি ও মুজিবুর রহমান খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভায় কর আইন অনুসরণ করে করদাতাদের সহায়তা করার জন্য আনজীবীদের আহ্বান জানানো হয়।
কমিটির অন্য নির্বাচিত সদস্যরা হলেন হারুন-আল-রশিদ চৌধুরী, মো. আবদুল গণি, মোহাম্মদ ইকবাল হোসাইন, কাজী লুৎফুল হায়দার, ফয়সাল আলম, মহিউদ্দিন আহমদ চৌধুরী, আনজুমান আরা, রুহুল আমিন, মো. ফজলুল করিম চৌধুরী, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ মোহাম্মদ শাহ, মোহাম্মদ ইউসুফ, মুহাম্মদ মাহবুবুল আলম ও মোহাম্মদ সালাহ উদ্দিন। বিজ্ঞপ্তি।