মেট্রোপলিটন কর আইনজীবী সোসাইটির বাজেট আলোচনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেট্রোপলিটন কর আইনজীবী সোসাইটির উদ্যোগে সম্প্রতি প্রস্তাবিত জাতীয় বাজেটের অর্থবিল ২০১১-এর ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি মোহাম্মদ নুরুল আলম চৌধুরীর সভাপতিত্বে জুবিলি রোডের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন সৈয়দ মোহাম্মদ শাহ, আফজল আহমদ, মোহাম্মদ ইকবাল হোসাইন, কাজী লুৎফুল হায়দার, হারুন-আল রশিদ চৌধুরী, মোহাম্মদ শওকত হোসেন, মোজাম্মেল হোসেন, আশিষ মিত্র, পিন্টু দাশ, ফয়সাল আলম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মেট্রোপলিটন কর আইনজীবী সোসাইটির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খান।