মেট্রোপলিটন হাসপাতাল ও পেনিনসুলার মধ্যে চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল ও দ্য পেনিনসুলা চিটাগাং লিমিটেডের মধ্যে সম্প্রতি স্বাস্থ্যসেবা–সংক্রান্ত চুক্তি সই হয়েছে। এতে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেডের পক্ষে যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক এফ এ আর শোকরানা ও পেনিনসুলার পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা তাহসেন আরশাদ চুক্তিতে সই করেন। এখন থেকে পেনিনসুলার সব কর্মকর্তা-কর্মচারী ও আগত অতিথি কম খরচে মেট্রোপলিটন হাসপাতালের সব চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।