মেট্রোপলিটন হাসপাতালে বিটিং হার্ট বাইপাস সার্জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল কার্ডিয়াক সেন্টারে বিটিং হার্ট বাইপাস সার্জারি ২০ মে সম্পন্ন হয়েছে। চন্দনাইশ উপজেলার বৈলতলী গ্রামের বাসিন্দা হূদরোগী মো. নুরুল ইসলামের (৬৩) হূদযন্ত্রে সফল অস্ত্রোপচার করেন অধ্যাপক ডা. এন এ কামরুল আহসান। অস্ত্রোপচারের পর রোগী এখন সুস্থ আছেন। তিন ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারে তাঁকে সহযোগিতা করেন সহযোগী অধ্যাপক সুমন নাজমুল হোসেন, সহকারী অধ্যাপক মো. ফজলে মারুফ ও ডা. আসিফ আহসান চৌধুরী। রোগীর নিবিড় পর্যবেক্ষণে ছিলেন অধ্যাপক মো. মজিবুর রহমান। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল হক বলেন, ‘হূদরোগীদের বিশ্বমানের আধুনিক চিকিৎসাসেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ বিজ্ঞপ্তি।