মেট্রোপলিটন হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত রোগীর বেলুনিং সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালে হৃদ্রোগে আক্রান্ত এক রোগীকে প্রথমবারের মতো বেলুনিং বা পিটিএমসি চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, মধ্যম মোহরার চান্দগাঁও এলাকার বাসিন্দা পারভীন আক্তারকে (৪৫) এই চিকিৎসার মাধ্যমে সম্প্রতি সুস্থ করে তোলা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট আব্দুল মোত্তালিবের নেতৃত্বে পরভীনের হৃৎপিণ্ডে বেলুনিং চিকিৎসা দেওয়া হয়। তাঁকে সহযোগিতা করেন কার্ডিয়াক সার্জন নন্দকিশোর কাপাডিয়া ও জ্যেষ্ঠ কনসালট্যান্ট এস কে মল্লিক। চিকিৎসকেরা জানান, হৃদ্রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসায় এই পদ্ধতি কার্যকর। বিজ্ঞপ্তি