মেট্রোপলিটন হাসপাতালের সঙ্গে দুই প্রতিষ্ঠানের চুক্তি স্বাক্ষর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের সঙ্গে সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি ও মিউজিক বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যসেবা–সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন হাসপাতালের যুগ্ম ব্যবস্থাপনা পরিচালক ইফ এ আর শোকরানা ও সানলাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদাত হোসেন এবং মেলভিক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার দেবংকুর বিশ্বাস। চুক্তির অধীনে সানলাইফ ইনস্যুরেন্স কোম্পানি এবং মিলভিক বাংলাদেশ লি.–এর গ্রাহকেরা কম খরচে সব চিকিৎসাসেবা গ্রহণ করবেন। উল্লেখ্য, চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল দীর্ঘদিন ধরে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানকে চিকিৎসাসেবা প্রদান করে আসছে। বিজ্ঞপ্তি।