মেডিকেল রস

হাসপাতালের ওয়ার্ডে চিকিৎসকদের আন্ডারে কয়েকটি করে বেড ভাগ করে দেওয়া থাকে। তাঁরা অধ্যাপকের কাছে ওই বেডের রোগী সম্পর্কে ধারণা দেন। চিকিৎসা সম্পর্কে মতামত নেন এবং সে অনুযায়ী চিকিৎসা চালিয়ে যান। একদিন ১২ নম্বর বিছানার দায়িত্বে থাকা চিকিৎসক একরামকে স্যার এসে জিজ্ঞেস করলেন, ‘তোমার বেডের কী খবর?’ একটু অন্যমনস্ক থাকা একরাম জবাব দিল, ‘স্যার, ডান পা’টা ছোট হওয়ার পর বেডটা একটু নড়বড়ে হয়ে গেছে।’
চিকিৎসকরা থাইরয়েডের দুটি পরীক্ষা প্রায়ই করতে দেন, T3 আর T4।
সম্প্রতি আমাদের ওয়ার্ডে নতুন একজন চিকিৎসক জয়েন করেছেন, পরিচয়পর্বে তিনি বললেন, ‘আমি ডা. টিটু।’
আমি বললাম, ‘যাক T3, T4 তো ছিলই, এখন T2-টাও এল।’
এটি সত্যি ঘটনা নয়, তবু লিখতে ইচ্ছা করল।
চিকিৎসক তাঁর রোগীকে বললেন, ‘গতবার আপনি যে টাকাটা দিয়েছিলেন, সেটা কিন্তু নকল ছিল।’ রোগী বলল, ‘হুমম, কিন্তু সেটা তো দিয়েছিলাম নকল মেডিকেল সার্টিফিকেটের জন্য। তাই না?’