মেডিকেল রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

 একটি ছেলে বাচ্চার জন্ম হওয়ার পর নবীন ইন্টারনেট ফ্রিক গাইনোকলজিস্ট বাচ্চাটির বাবাকে গিয়ে বলল, ‘ইউ হ্যাভ গট এ মেইল।’
 চিকিৎসক বললেন, ‘বলুন তো বাবা, কী হয়েছে?’
রোগী হড়বড় করে বলতে শুরু করল, ‘ডাক্তার সাহেব, ঘুম থেকে ওঠার পর ঘণ্টা খানেক আমার মাথা প্রচণ্ড ঝিমঝিম করতে থাকে।’
চিকিৎসক বললেন, ‘এটা কোনো সমস্যা না, আপনি এখন থেকে এক ঘণ্টা পরে ঘুম থেকে উঠবেন।’
 মেডিসিনের চিকিৎসকদের একটি ডিগ্রি আছে—নাম এমআরসিপি; ইংল্যান্ডের রয়েল কলেজ অব ফিজিশিয়ানের এই ফেলোশিপের জন্য একজন চিকিৎসকের প্রায় চার বছর লেগে যায়।
মজার বিষয় হলো, সার্জারি বিভাগের রোগীদের গলব্লাডারের নালিতে একটি পরীক্ষা করা হয়, যার নামও এমআরসিপি।
সার্জারির চিকিৎসকেরা তাই মেডিসিনের চিকিৎসকদের বলতেই পারেন, ‘মিয়ারা, তোমরা করোটা কী? এক এমআরসিপি করতেই তোমাদের চার বছর লাগে অথচ দেখো, আমাদের রোগীরাই সেটা করে মাত্র কয়েক মিনিটে।’
 আমার এক বন্ধু বলল, দোস্ত আমার ডেন্টিস্ট ডা. সাঈদের কাছে যেতে ভয় পাচ্ছি।
আমি বললাম, ‘ব্যাপার না, ও আমার দোস্ত মানুষ, তোকে যত্ন করে ব্যথা কম দিয়ে চিকিৎসা করতে বলব নে।’ : না না, সে জন্য ভয় পাচ্ছি না, চিকিৎসা তো করেই ফেলেছে। কিন্তু ভয় পাচ্ছি, গতবারের পেমেন্টটা এখনো দিইনি তো; সে জন্য।