মেডিকেল রস

অ্যানাটমি ক্লাসে মেডিকেলের ফার্স্ট ইয়ারের ক্লাস চলছে। তরুণ এক শিক্ষক, যাঁর হবু স্ত্রী ওই মেডিকেলেরই ছাত্রী, তিনি একদিন গেলেন হৃৎপিণ্ডবিষয়ক ক্লাস নিতে। ক্লাসে বই খুলতে খুলতে জিজ্ঞেস করলেন, ‘তোমরা কি বলতে পারবে, তোমাদের হার্ট কোথায় আছে?’ছাত্ররা একসঙ্গে বলে উঠল, ‘গার্লস হোস্টেলে স্যার!’ শিক্ষক হাসতে হাসতে বললেন, ‘আমারটাও!’
রোগীকে বললাম, ‘আপনার লাংয়ে পানি জমে গেছে।’রোগী বাইরে গিয়ে পাশের জনকে বললেন, ‘ডাক্তারের কথা শুইনা তো আমার কইলজার পানি শুকায়া গেছে!’
: ক্যান, কী হইছে?
: আমার কইলজায় নাকি পানি জমছে!

আপনার যা হয়েছে তা হলো অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস।
: আমি ব্যথায় মরি, আর আপনি কিনা বলছেন, এটি একটি কিউট অ্যাপেন্ডিসাইটিস?
ডাক্তার, আপনার সাথে একটু কথা ছিল।
আমি ডাক্তার নই, ডাক্তারের আত্মীয়।
সমস্যা নেই! আমিও রোগী নই, রোগীর আত্মীয়!
ডাক্তাররা সবচেয়ে বেশিবার যে আশ্বাসটি দেন তা হলো, আমাকে কাজটা করতে দিন, কথা দিচ্ছি, ব্যথা পাবেন না!
পশুচিকিৎসক এবং মানুষের চিকিৎসকদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো, পশুচিকিৎসকদের রোগীরা কথা বলতে পারে না, আর মানুষের চিকিৎসকেরা রোগীদের কথা বলতে দেন না!