মেডিকেল রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলে আমার আর আমার পাশের রুমের ইমনের কমন একটা টয়লেট আছে, বাতিটাতি কিছু নষ্ট হলে সাধারণত ও-ই ঠিকঠাক করে, আমি পারতপক্ষে কাজটা থেকে যতটুকু সম্ভব দূরত্ব বজায় রাখি। কিছুদিন আগে ও বাড়িতে যাওয়ার সময় দেখে গেল ওই টয়লেটের বাল্বের ফিলামেন্ট আবারও কেটে গেছে। বাড়ি থেকে ফিরে এসে সে তো রেগেমেগে আগুন, তখনো আমি বাল্বটি বদলাইনি। —ওই ব্যাটা ফাউল, গত তিন দিনেও বাল্বটা বদলাতে পারলি না কেন?—জানিস তো আমি ভবিষ্যৎ সার্জন, তাই পুরো বাল্ব না এনে একটি উপযুক্ত ডোনার বাল্ব খুঁজছিলাম, যার কাছ থেকে ফিলামেন্ট নিয়ে ট্রান্সপ্লান্ট করার প্ল্যান ছিল। কিন্তু এখনো উপযুক্ত বাল্বের সন্ধান পাইনি।নতুন ইন্টার্ন চিকিৎসক হলো রনি। একজন রোগী এসে তার রোগের বর্ণনা দিয়ে জানতে চাইল, ডাক্তার সাহেব আমার কী হয়েছে?রনি জিজ্ঞেস করল, এ রকম রোগ কি আগেও আপনার হয়েছিল।—জি স্যার। জানুয়ারিতেও এমন হয়েছিল। স্যার বলেন না আমার কী হয়েছে।—বুঝতে পেরেছি, আপনার জানুয়ারিতে যেটা হয়েছিল, সেটাই আবার হয়েছে।ওয়ার্ডে সব মেডিকেল শিক্ষার্থী তো আর সমান মনোযোগী হয় না। হওয়ার কথাও না। আমার বন্ধু তানভীর, বিশ্বের সব জায়গায় তার ব্যাপক মনোযোগ থাকলেও ওয়ার্ডে সে সেটা দেওয়ার কোনো প্রয়োজন বোধ করে না। ওয়ার্ডে রোগী দেখার ক্লাসে রোগী দেখার চেয়ে তাদের দারিদ্র্য, সমাজে দারিদ্র্যের প্রভাব, অর্থনীতির চাকার পরিধি, কেন্দ্র ইত্যাদি বিষয়ই তাকে বেশি ভাবায়। সেদিন ক্লাসেও তেমন কিছু একটা নিয়ে ব্যস্ত ছিল সে, বেরসিক স্যার হঠাৎ সবার সামনেই চিৎকার করে উঠলেন, তানভীর, রোগীর টেম্পারেচার নিয়েছ?কিছু বুঝে ওঠার আগেই তানভীর সরল কণ্ঠে জবাব দিল, না, আমি নিইনি, কেন স্যার, ওটা কি হারিয়ে গেছে?