মেডিকেল রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

 : তোর রোগ নির্ণয় করা দেখলে আমি অবাক হয়ে যাই।
: কেমন করে রোগ নির্ণয় করি সেটা দেখে?
: আরে না, তুই কেন রোগ নির্ণয় করতে যাস, সেটা ভেবে!
 ‘মেডিকেল চিকিৎসায় আগে যা ছিল, এখন তার অনেক কিছুই বদলে গেছে। এই যেমন...।’ স্যার লেকচার দিচ্ছেন, আর আমি পেছনের সারিতে বসে গল্প করছি। স্যার সেটা টের পেয়ে আমাকে উদ্দেশ করে বললেন, ‘এই ছেলে, এই, তুমি আমার কথা শুনছ না কেন? মেডিকেল চিকিৎসায় আগে ছিল না কিন্তু এখন আছে এমন একটা জিনিসের উদাহরণ দাও তো।’ স্যারের প্রশ্ন শুনে ভাব করলাম, ঠিকঠাক বুঝিনি। তাই দাঁড়িয়ে বললাম, ‘স্যার, আমি?’ স্যার বললেন, ‘হুম্, ঠিক আছে, কিন্তু তুমি না থাকলেও সমস্যা হতো না!’

.
.

 মানসিক রোগের ডাক্তারের চেম্বারে এসে রোগী বলল, ‘ডাক্তার সাহেব, দেশটা কিন্তু অসাম চলছে! কোনো খারাপ কিছু ঘটছে না, দেশটাকে মনে হচ্ছে স্বর্গ!’ ডাক্তার বললেন, ‘আপনার কি পুরোনো মানসিক রোগটা আবার ফিরে এসেছে? সবকিছুকেই যে ভালো মনে হতো?’
: না স্যার, আমার বাসায় ডিশলাইনটা বন্ধ আছে, প্রতিদিন বিটিভি দেখতে হচ্ছে।
 অনেক দিন ধরে চুলকানির সমস্যায় ভুগে ডাক্তারের কাছে ছুটে গেলেন আজমল সাহেব। তার রোগের ইতিহাস শুনে ডাক্তার অনেকক্ষণ চিন্তাভাবনা করে এক ডোজ ওষুধ দিলেন। আজমল সাহেব খুশি হয়ে বললেন, ‘এবার আমার চুলকানি চিরতরে সারবে তো, স্যার?’ ডাক্তার বেশ গম্ভীর হয়ে বললেন, ‘এটা চুলকানি সারার ওষুধ নয়।’ আজমল সাহেব অবাক, ‘এটা চুলকানি সারার ওষুধ না তো কিসের ওষুধ?’ ডাক্তার আগের মতোই গম্ভীর, ‘এই ওষুধটা আমি দিয়েছি আপনার নখ বড় হওয়ার জন্য, যাতে চুলকিয়ে আরাম পান।’