মেডিকেল রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেডিকেল রস
মেডিকেল রস

মৌখিক পরীক্ষার সময় স্যার আমাদের এক বন্ধুকে পরীক্ষার রুম থেকে বের করে দিলেন। বাকরুদ্ধ হয়ে রুম থেকে বের হয়ে গেল ওই বন্ধু। তাকে বের করে দিয়েও থামলেন না স্যার। চিৎকার করে বলতে লাগলেন, ‘কত বড় সাহস! আমার সামনে বসেই কিনা নকল করে!’ আমরা হোস্টেলে এসে ওকে জিজ্ঞেস করলাম, ‘কী করেছিলি রে?’ ও বলল, ‘তেমন কিছু না, বুকটা একটু চুলকাচ্ছিলাম। ঘামাচি হয়েছে তো!’ জানতে চাইলাম, ‘স্যার কী প্রশ্ন ধরেছিলেন?’ ও বলল, ‘মানুষের বুকে হাড়ের সংখ্যা কত?’

সাইকিয়াট্রি ওয়ার্ডে, এক রোগী বসে আছে তো আছেই। হাত দুটি দিয়ে বেডের রেলিঙ ধরে আছে। অনেক চেষ্টার পরও নার্সরা তাকে সরাতে পারলেন না। রাউন্ডের সময় ডাক্তার বললেন, ‘আপনি এভাবে বসে আছেন কেন?’ রোগী বললেন, ‘আমি তো ড্রাইভার! তাই গাড়িতে বসে আছি।’ ডাক্তার বললেন, ‘তাই নাকি? তাহলে গাড়ি চালান না কেন?’ রোগীর জবাব, ‘আরে পাগল, আপনি কোন দেশে আছেন? জানেন না, দেশে হরতাল চলতেছে। গাড়ি চালাইলেই আগুন!’

মেডিকেল রস
মেডিকেল রস

হরতালে নাশকতার অভিযোগে আটক এক কয়েদি দুদিন পর পর অসুস্থ হয়ে জেলের ডাক্তারের কাছে যায়। আবার যখন গেল, তখন তার পরীক্ষা–নিরীক্ষা করে ডাক্তার জানালেন, তার একটি কিডনি কেটে ফেলে দিতে হবে। শুনে তেলেবেগুনে জ্বলে উঠল কয়েদি, ‘ডাক্তার, আমি প্রথমবার যখন আপনার কাছে আসি, আপনি টনসিল কেটে নিলেন। দ্বিতীয়বার কাটলেন অ্যাপেন্ডিক্স! আমি আপনার কাছে আসি অসুস্থ দেখিয়ে আপনি আমাকে জেল থেকে বের হতে সাহায্য করবেন বলে। তা তো করলেনই না, উল্টো এখন আবার একটা কিডনিও কেটে ফেলার কথা বলছেন?’
‘আরে, এত রেগে যাচ্ছেন কেন? একবারে কী সব হয়? আমি তো একটু একটু করে আপনাকে জেল থেকে বের করে নিচ্ছি!’