মেডিকেল রস

. এক্স–রে ফিল্মে ভাঙা হাড়ের ছবি দেখে ডাক্তার বললেন, ‘ওর পায়ের একটা হাড় সামান্য ভেঙে গেছে।’ শুনেই রিমন মন্তব্য করল, ‘তাহলে ফটোশপে এডিট করে ফেলেন!’
. পরিচিত একজন আমাকে গভীর রাতে ফোন দিলেন, ‘ডাক্তার, আমার প্রচণ্ড জ্বর। আশপাশের সব দোকান বন্ধ। বাসায় শুধু প্রেশার, ডায়াবেটিস আর ডায়রিয়ার ওষুধ আছে, কোনটা খেলে আপাতত
জ্বর ভালো হবে, বলেন তো?’
. আমার এক বন্ধু বলল, ‘দোস্ত, তুই কি আসলেই ডাক্তারি পাস করেছিস?’ আমি বললাম, ‘মানে?’ ওর মুখ হাসিহাসি, ‘না মানে, তোর হাতের লেখা পড়তে পারছি তো!’
. আইনজীবী আর চিকিৎসকের মধ্যে পার্থক্য কী?
একজন ভুল করলে তার ক্লায়েন্ট মাটির ছয় ফুট ওপরে ঝুলে যেতে পারে, আর আরেকজন ভুল করলে মাটির ছয় ফুট নিচে।
. চিন্তার কোনো কারণই নেই, আপনি আমার দেওয়া ওষুধগুলো ঠিকঠাকমতো খান, ৯০ বছর বাঁচতেও কোনো সমস্যা হবে না।
: স্যার, আমার বয়স ৯০ হয়ে গেছে।
: আমি বলেছিলাম না? দেখলেন তো কেমন ফলে গেল!