মেডিকেল রস

> মা দেখলেন ছেলে গালে হাত দিয়ে কাঁদছে। জিজ্ঞেস করলেন, ‘কী হয়েছে, বাবা, কাঁদছ কেন?’ ছেলে জবাব দিল, ‘এফসিপিএস পরীক্ষার রেজাল্ট দিয়েছে, বাবা আবার ফেল করেছে!’
মা বললেন, ‘তো এতে কাঁদার কী আছে? এফসিপিএস পরীক্ষায় শুধু তোমার বাবাই নয়, সবাই চার–পাঁচবার ফেল করে! এবার হাসো তো, লক্ষ্মী বাপ আমার!’ ছেলে চোখ ডলতে ডলতে বলল, ‘আমি তো রেজাল্ট শুনে প্রথমে হেসেইছিলাম, সে জন্যই না বাবা আমাকে...!’
> হাফিজ সাহেবের স্ত্রী চা তুলে দিতে দিতে জিজ্ঞেস করলেন, ‘ও গো, শুনছ? তোমার না আজ চোখের ডাক্তারের কাছে যাওয়ার কথা, গিয়েছিলে?’ হাফিজ সাহেব খানিকটা বিরক্তভাব নিয়ে বললেন, ‘গিয়েছিলাম তো!’ হাফিজ সাহেবের স্ত্রী জিজ্ঞেস করলেন, ‘তা ডাক্তার কী বললেন?’
হাফিজ সাহেব বললেন, ‘আরে ধুর! উনি বললেই আমি শুনব নাকি! তার নিজের চোখই তো আমার চেয়ে খারাপ!’
হাফিজ সাহেবের স্ত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলেন, ‘কী করে বুঝলে?’ হাফিজ সাহেব চায়ে চুমুক দিতে দিতে জবাব দিলেন, ‘দিনের বেলায়ও ব্যাটা টর্চ জ্বালিয়ে আমার চোখ দেখছিল!’
> সেদিন এক বন্ধু বলল, ‘দোস্ত, “মেডিকেল রসে” তুই মাঝে মাঝে হাসির কৌতুক ব্যবহার করছিস কেন?’
আমি বললাম, ‘কান্নার কৌতুক খুঁজে পাচ্ছি না যে!’