মেডিকেল রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

* ডেন্টিস্ট সাঈদের চেম্বারে চোর ধরা পড়ল! দারোয়ান চোরকে জাপটে ধরে জিজ্ঞেস করল, ‘এখানে কী করতে এসেছিলে? অ্যাঁ?’
চোরের অকপট জবাব, ‘আমি আসলে আমার হারানো দাঁতটা খুঁজতে এসেছিলাম!’
* তরুণ চক্ষু চিকিৎসকের কাছে গেলেন এক ভারতীয় ক্রিকেটার—
: ডাক্তার সাহেব, ব্যাটিংয়ের সময় তিনটা করে বল দেখছি!
: ব্যাপার না, এর চিকিৎসাও সোজা! ব্যাট দিয়ে ঠিক মাঝের বলটাকে মারবেন।
: কিন্তু কোন ব্যাটটা দিয়ে মারব? ব্যাটও তো দেখছি তিনটা!
* মেডিকেল কলেজের সাবেক এক ছাত্র বললেন, ‘জানো, আমাদের ব্যাচের কেউই কোনো পরীক্ষায় তেমন একটা ফেল করতাম না।’
বর্তমান ছাত্রের মন্তব্য, ‘হুম! এবং এ-ও জানি, আপনাকে সবাই চাপাবাজ ডাকতেন!’