মেডিকেল রস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
: আমার জ্বর, ডাক্তার ডাকতে হবে। ভিজিট কত দিতে হবে?
: পাঁচ শ টাকা।
: ধন্যবাদ, আমার জ্বর নেমে গেছে।
বিল দেওয়ার সময় এক রোগীর ফেসবুক স্ট্যাটাস:(
ঠিক ওই সময় তার সার্জনের স্ট্যাটাস:)
সার্জারি ওয়ার্ডে ভর্তি হওয়া এক কয়েদি রোগীকে দেখিয়ে ডাক্তার মাশফিক ভাই জিজ্ঞেস করলেন, ‘কেসটা কিসের?’
ডাক্তার মহিম ভাই জবাব দিলেন, ‘অ্যাপেন্ডিক্সের।’
রোগীর পাশে প্রহরায় থাকা জেলপুলিশ মাথা নাড়তে নাড়তে বললেন, ‘জি না স্যার, চুরির!’
ডাক্তার সাহেব, শুনলাম, বেশি সেলফি তোলা নাকি একটি মানসিক রোগ? মনে হয় আমারও এ রোগটি হয়েছে!
বলেন কী, আপনিই আমার প্রথম সেলফি-ম্যানিয়াক রোগী। কাছে আসুন, একটা সেলফি তুলে রাখি!