মেডিকেল রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

: এমবিবিএস তো পাস করলা, এবার একটা ডিগ্রি নাও।
: আরে ভাই, ডিগ্রি তো থার্মোমিটারেও আছে, আমার না থাকলে সমস্যা কী?
ডাক্তার: আপনার ওজন কমাতে হবে। আপনার প্রিয় খাবার কী?
রোগী: আলু।
ডাক্তার: আলুর বদলে আপেল খান।
রোগী: কিন্তু আপেল তো আলুর চেয়ে বড়!

.
.

ডাক্তার: তাতে কী? আপনার মাথাও তো আমার চেয়ে বড়।
ফেসবুক চ্যাটে এক লোক তার অর্ধপরিচিত এক ডাক্তারকে লিখল, ‘ডাক্তার সাহেব, কিছু মনে করবেন না, আমার কিডনি আর লিভারে কিছু সমস্যা হয়েছে। কষ্ট করে আমাকে যদি একটা প্রেসক্রিপশন ইনবক্সে পাঠিয়ে দিতেন...খুব ভালো হতো।’

.
.

ডাক্তার সাহেব জবাবে লিখলেন, ‘অবশ্যই দেব! আপনি একটু আপনার কিডনি আর লিভারটা আমাকে ইনবক্সে পাঠিয়ে দিন, পরীক্ষা করে তারপর চিকিৎসা দিয়ে দেব।’
জুনিয়র চিকিৎসক রুমানা তাঁর সিনিয়র চিকিৎসক শাওনকে বললেন, ‘স্যার, আপনার স্ত্রী সব সময় আমাকে সন্দেহের দৃষ্টিতে দেখেন কেন?’
শাওন বললেন, ‘কারণ, তোমার আগে সে আমার জুনিয়র চিকিৎসক ছিল।’
রোগী বললেন, ‘ডাক্তার সাহেব, আমাকে বাঁচান! রাতে ঘুম আসতেই চায় না। আর যদিও বা ঘুম এসে যায়, তখন স্বপ্নে দেখি, আমি জেগে আছি!’
ডাক্তার সাহেবের অকপট জবাব, ‘এবার থেকে স্বপ্নে যখন দেখবেন জেগে আছেন, তখনই আমার চেম্বারে চলে আসবেন। আমারও রাতে ঘুম আসতে চায় না। আর যদিও বা ঘুম এসে যায়, আমি স্বপ্নে রোগী দেখি।’

.
.
.
.