মেডিকেলে ভর্তির তথ্য
আমাদের দেশে আর পাঁচটা দেশের মতোই সেরা মেধাবীরা ডাক্তারি পড়তে আসেন। প্রতিবছর যে বিপুল পরিমাণ ছাত্রছাত্রী ভালো রেজাল্ট নিয়ে এইচএসসি পরীক্ষা পাস করেন, তার মধ্যে হাতেগোনা কিছুসংখ্যক মেধাবী শিক্ষার্থী মেডিকেলে পড়ার সুযোগ পান। চিকিৎসাবিজ্ঞানের প্রতি প্রবল আকর্ষণে ও মানবসেবার মহৎ উদ্দেশ্যেই তাঁরা ডাক্তারি পড়া বেছে নেন। এই মেধাবীদের চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণে ১৭টি সরকারি মেডিকেল কলেজের পাশাপাশি ৪০টি বেসরকারি মেডিকেল কলেজ উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।এমবিবিএস কোর্সে পরীক্ষা: ১৭টি সরকারি মেডিকেল কলেজের পরীক্ষা এক প্রশ্নে একই সঙ্গে অনুষ্ঠিত হবে। (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে।)আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের (সরকারি) পরীক্ষা আলাদাভাবে অনুষ্ঠিত হয়।৪০টি বেসরকারি মেডিকেল কলেজের পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটির ‘ম’ ইউনিটের অধীনে অনুষ্ঠিত হবে।সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির শিক্ষাগত যোগ্যতা: ২০০৯-১০ শিক্ষাবর্ষের বিজ্ঞপ্তি অনুযায়ী এসএসসি ও এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএর যোগফল ন্যূনতম ৮ থাকতে হবে। এসএসসি বা এইচএসসির কোনোটিতে ৩.৫-এর নিচে গ্রহণযোগ্য হবে না। পশ্চাৎপদ জনগোষ্ঠী (উপজাতীয় ও তিনটি পার্বত্য জেলার অ-উপজাতীয় কোটাভুক্ত আসনের প্রার্থীর ক্ষেত্রে মোট জিপিএ ন্যূনতম ৭ এবং এসএসসি বা এইচএসসির কোনোটিতে জিপিএ-৩-এর নিচে গ্রহণযোগ্য নয়।পরীক্ষাপদ্ধতি: মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসএসসি ও এইচএসসির ফলাফলের জন্য ১০০ নম্বর, এসএসসি ৪০, এইচএসসি ৬০ অর্থাৎ এসএসসিতে পাওয়া জিপিএর ৮ গুণ ও এইচএসসিতে পাওয়া জিপিএর ১২ গুণ লিখিত ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে যুক্ত হবে।লিখিত পরীক্ষায় (এমসিকিউ পদ্ধতিতে) ১০০-এর মধ্যে জীববিদ্যায় ৩০, রসায়নে ২৫, পদার্থবিদ্যায় ২০, ইংরেজিতে ১৫ ও সাধারণ জ্ঞানে ১০ প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের নম্বর ১। প্রতিটি ভুল উত্তরের কারণে ০.২৫ নম্বর করে কাটা যাবে।লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, এসএসসি ও এইচএসসির জিপিএর জন্য নম্বরের সঙ্গে যোগ করে মেধা তালিকা প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের মেধা তালিকা ও পছন্দ অনুসারে বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তি করা হবে।১৭টি সরকারি মেডিকেল কলেজে বর্তমানে মোট আসনসংখ্যা দুই হাজার ২৫০। এ ছাড়া ৬০টি সংরক্ষিত আসন রয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য।বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা: যোগ্যতা ও পরীক্ষাপদ্ধতি সরকারি মেডিকেল কলেজের অনুরূপ। আমর্ড ফোর্সেস মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষা: আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে লিখিত ভর্তি পরীক্ষায় সামান্য পার্থক্য রয়েছে। লিখিত পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে জীববিদ্যায় ৩০, রসায়নে ৩০, পদার্থ বিদ্যায় ৩০ ও ইংরেজিতে ১০ নম্বর।মোট আসনসংখ্যা ১০০ (AMC তে ৫০ এবং AFMC তে ৫০টি আসন) AMC-তে ভর্তি পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁদের ISSB পরীক্ষায় অংশ নিতে হবে।বিস্তারিত তথ্যের জন্য Visit করুন।www.bmdc.org.bd/ www.dghs.gov.bd/ www.afmcbd.com