মেধা অন্বেষণ প্রতিযোগিতায় সেরা ১২ জন মেধাবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাইয়ে ১৪ মার্চ বৃহস্পতিবার মিঠাছরা উচ্চবিদ্যালয়ে উপজেলার সব মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৩ অনুষ্ঠিত হয়। মিরসরাই উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রতিযোগিতায় ১২ জনকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। এরা হলো ভাষা ও সাহিত্য বিভাগে নুসরাত খানম, নাহিদা আক্তার, সাঈদা খানম। বিজ্ঞান বিভাগে আসীর ইবিতসাম চৌধুরী, মাহমুদুল হাসান, আশরাফুল ইসলাম। গণিত ও কম্পিউটার বিভাগে মো. এয়াকুব নবী, তাসমিম আরিফা, মোহাম্মদ আল সাহেদ। বাংলাদেশ স্টাডিজ বিভাগে রায়হান উদ্দিন, রাকিবুল হাসান, আফসানা নাজনীন। মেধাবী শিক্ষার্থী অন্বেষণ প্রতিযোগিতার তত্ত্বাবধায়ক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস জানান, উপজেলা পর্যায়ে সেরা ১২ জন শিক্ষার্থী জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নেবে।