মেধাবী ছাত্র গিয়াস বাঁচতে চান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের বাসিন্দা দরিদ্র রবিউল হোসেনের আশা ছিল ছেলে গিয়াস উদ্দীন লেখাপড়া শিখে সংসারের হাল ধরবে। অভাবের সঙ্গে যুদ্ধ করে সন্তানকে লেখাপড়াও শিখিয়েছেন। অথচ ভেঙে যেতে বসেছে এই পরিবারের স্বপ্ন। বারইয়ারহাট কলেজের স্নাতক শ্রেণীর ছাত্র গিয়াস উদ্দীন মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত। এক বছর আগে ক্যানসার ধরা পড়ার পর ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাতে গিয়ে গিয়াসের পরিবার নিঃস্ব হতে বসেছে। মেধাবী ছাত্র গিয়াস উদ্দীন বাঁচতে চান। সুস্থ হয়ে হাল ধরতে চান সংসারের। বর্তমানে তিনি ঢাকার মিরপুরে অবস্থিত ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এ এস সরোয়ার আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার পেছনে আরও ১২ লাখ টাকা খরচ হবে বলে জানান চিকিৎসক। গিয়াসের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই ছেলের চিকিৎসার খরচ জোগাতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন গিয়াসের বাবা রবিউল হোসেন। সাহায্য পাঠানোর ঠিকানা—গিয়াস উদ্দিন, শামসুর জাহান, হিসাব নম্বর: ১১১৫৮, উত্তরা ব্যাংক, বারইয়ারহাট শাখা চট্টগ্রাম।