মেধাবী তরুণেরাই পারে পরিবর্তন আনতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০২১ সালের মধ্যে জাতিকে সর্বোচ্চ শিক্ষিত করে তোলার লক্ষ্য বাস্তবায়ন করতে হলে শিক্ষাখাতে বিপ্লব ঘটাতে হবে। আর এ বিপ্লব ঘটাতে পারেন শিক্ষিত মেধাবী তরুণেরা। রবীন্দ্রনাথ গোল্ড মেডেল পুরস্কার বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এমন অভিমত দেন। ১৫ জুলাই বিকেলে হাটহাজারীর কুয়াইশ বুড়িশ্চর সম্মিলনি উচ্চবিদ্যালয় মিলনায়তনে সুপ্রভাত রাউজান ট্রাস্ট এ অনুষ্ঠানের আয়োজন করে। সংগঠনের চেয়ারম্যান শেখ শফিউল আজমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা এম এ সালাম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য ইউনূস গণি চৌধুরী। প্রধান আলোচক ছিলেন শিক্ষক প্রশিক্ষণকেন্দ্রের প্রশিক্ষক শামসুদ্দিন শিশির। বক্তব্য দেন হাটহাজারী মহিলা ভাইস চেয়ারম্যান মাসুদা বিলকিস, মো. রফিক মিয়া, আবু আলম, আসম রফিক আহমদ, এম লোকমান হাকিম, হোসনে আরা বেগম প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৭০ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়।