প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপম সেন বলেছেন, মেধা-মননে শিশুদের আগামী দিনের যোগ্য ও মেধাবী নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মেধাবীরাই গড়বে আগামী দিনের আধুনিক ও সমৃদ্ধির বাংলাদেশ।
৮ এপ্রিল বিকেল চারটায় নগরের ডিসি হিলে অনুষ্ঠিত জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পুরস্কার বিতরণ ও শিশু উৎসবে এসব কথা বলেন তিনি। জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান সন্তোষ কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন সাদ মুছা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মোহসিন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর বার্তা সম্পাদক জহুরুল ইসলাম।
সংগঠনের মহাসচিব মিয়া এম এ করিমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সরোজ আহমেদ। আরও বক্তব্য দেন হৃষিকেশ শীল, জামাল উদ্দিন, জহর লাল হাজারী, নাজিমুদ্দীন শ্যামল, ফৌজুল আমীন চৌধুরী, আবদুল মান্নান, জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ২৫১ জন শিক্ষার্থীর হাতে সনদ, ক্রেস্ট, নগদ অর্থ ও পুরস্কার তুলে দেন অতিথিরা। সংগীত পরিবেশন করেন শিল্পী পাপড়ী বৈরাগী, কৃষ্ণ শখা ভট্টাচার্য্য ও শংকর দে। বিজ্ঞপ্তি।