
অভিনয়শিল্পী মুনিরা ইউসুফ মেমী। তাঁর মেয়ে নুরেন দুর্দানা। পড়ছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। আজ থাকছে এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।
১. কার অভিনয় ভালো লাগে?
মেমী: ফেরদৌসী মজুমদার, সুবর্ণা মুস্তাফা, তারানা হালিম, আফজাল হোসেন ও হুমায়ুন ফরীদি।
মেয়ে: অ্যাঞ্জেলিনা জোলি, জুলিয়া রবার্ট ও সালমা হায়েক।
২. কোন ধরনের গান শোনেন?
মেমী: রবীন্দ্রসংগীত, গজল ও পুরোনো দিনের গান।
মেয়ে: যেকোনো পুরোনো ক্লাসিক্যাল মিউজিক—হোক বাংলা, হিন্দি বা ইংরেজি।
৩. প্রিয় পোশাক...
মেমী: শাড়ি ও সালোয়ার-কামিজ।
মেয়ে: পাশ্চাত্য ঢঙের পোশাক।
৪. পছন্দের খাবার...
মেমী: যেকোনো ঝালজাতীয় খাবার।
মেয়ে: আম্মু ও দাদুর হাতের রান্না তেহারি ও মুরগির রোস্ট। এ ছাড়া পিৎজা, পাস্তা ও ফুচকা।
৫. কোন রং প্রিয়?
মেমী: হালকা গোলাপি ও আকাশি।
মেয়ে: লাল, গোলাপি ও পার্পল।
৬. প্রিয় ঋতু...
মেমী: বর্ষা উপভোগ করি। কিন্তু বসন্ত আমার প্রিয়।
মেয়ে: শীত।
৭. অবসরে কী করেন..
মেমী: বই পড়ি, গান শুনি আর নাটক দেখি।
মেয়ে: রান্না শিখি, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াই। আর দাদির সঙ্গে গল্প করি।