মডেল, কোরিওগ্রাফার ও উপস্থাপক আজরা। তাঁর বাবা মাহমুদুর রহমান। আজ জানা যাক এই বাবা-মেয়ের পছন্দ-অপছন্দ, ভালো লাগা-মন্দ লাগার কথা।১. কী খেতে ভালো লাগে?আজরা: দেশীয় যেকোনো খাবার। বিশেষ করে ভর্তা, ভাত ও ডাল।বাবা: ঝালজাতীয় খাবার। এখন অবশ্য বেশি ঝাল খেতে পারি না। তবে মাংসের ভুনা, চিংড়ি ও মাছের ভর্তা ভালো লাগে।২. কোন ধরনের পোশাক পছন্দ করেন?আজরা: সব সময়ই শাড়ি পরতে পছন্দ করি।বাবা: একেক সময় একেকটা। বাড়িতে থাকলে লুঙ্গি-গেঞ্জি। অনুষ্ঠানে গেলে শার্টের সঙ্গে টাই পরা চাই। ক্যাজুয়াল সময়ে টি-শার্ট, ফতুয়া ভালো লাগে। ৩. রেগে গেলে কী করেন?আজরা: রাগ হলে কেঁদে ফেলি।বাবা: আজকাল রেগে যাই না। আর রাগ করে থাকতেও পারি না।৪. কোথায় ঘুরতে যেতে ভালো লাগে?আজরা: পানি ও পাহাড়ের কাছে। সময় পেলেই ছুটে যাই কক্সবাজার। আর দেশের বাইরে বারবার নেপালে যেতে ভালো লাগে।বাবা: এখন তো আমার অবসর। দেশের মধ্যে ঘুরতে ভালো লাগে। বেড়ানোর জন্য চট্টগ্রাম ও কক্সবাজার বেশি পছন্দ। আর সুযোগ পেলেই নিজের শহর বগুড়ায় চলে যাই।৫. কোন ধরনের চলচ্চিত্র দেখা হয়?আজরা: আমি মূলত সিনেমা দেখি বিনোদনের জন্য। সে জন্য হাস্যরসে পূর্ণ সিনেমাই ভালো লাগে।বাবা: ছোটবেলায় সিনেমা দেখতাম বেশি। এখন খুব একটা দেখা হয় না। তবে যেকোনো প্রামাণ্য ছবি দেখতে ভালো লাগে। ৬. মন খারাপ হলে কী করেন?আজরা: গান শুনি।বাবা: নিজের মতো করে চুপচাপ থাকি।৭. সংবাদপত্রে কোন ধরনের খবর পড়া হয়?আজরা: নিজের কোনো খবর থাকলে বিনোদন পাতা পড়ি। এ ছাড়া শিরোনাম পড়ি ও আন্তর্জাতিক খবরগুলো পড়া হয়।বাবা: শিরোনাম ও আন্তর্জাতিক খবর পড়েই খেলার পাতা পড়া শুরু করি।৮. কতখানি প্রযুক্তিনির্ভর?আজরা: আমি খুব যন্ত্রনির্ভর। যখন বাজারে নতুন যে গ্যাজেট আসে, তা-ই কিনে ফেলি।বাবা: মেয়ের বিপরীত আমি। শুধু কথা বলার জন্য মুঠোফোন ব্যবহার করি। তৌহিদা শিরোপা