মেরাকের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরাকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান
মেরাকের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন রূপালী ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান

মেরাক ইংলিশ মিডিয়াম কোচিং সেন্টারের উদ্যোগে প্রাথমিক শিক্ষা সমাপনী, জেএসসি ও এসএসসির ২০১৪ সালের পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত ২৭ জুন নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংকের পরিচালক ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। সভাপতিত্ব করেন মেরাক ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক নসরুল কদির, এক্সিকিউটিভ কেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহরাব মাসুক ও মেরাক হালিশহর শাখার সমন্বয়ক দেবাশীষ সাহা। সুশোভন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অভিভাবকের পক্ষ থেকে বক্তব্য দেন কবির কিবরিয়া। অনুষ্ঠানে ৩৬০ জন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের ঘোষিত ভিশন ২০২১ সফল করতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শিক্ষা অর্জনের বিকল্প নেই।