মেরাজুন্নবী (দ.) উপলক্ষে এশায়াত মাহফিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মহান আল্লাহ তাঁর সৃষ্টিজগতের মধ্যে মানুষ ও পয়গাম্বরদের মধ্যে হজরত মুহাম্মদ (দ.) ও তাঁর উম্মতদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর তাঁদের শ্রেষ্ঠত্ব অক্ষুণ্ন রাখার জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান হিসেবে পাঠিয়েছেন মহাগ্রন্থ আল- কোরআন। তাই কোরআনের আদেশ-নিষেধ ও রাসুল (দ.)-এর কর্মময় জীবন অনুসরণ করা সবার কর্তব্য।’ পবিত্র মেরাজুন্নবী (দ.) উপলক্ষে এশায়াত মাহফিলে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের পীর আল্লামা ছৈয়্যদ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহ্মদী মাদ্দাজিল্লুহুল আলী প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ১৫ জুলাই মুনিরীয়া যুব তবলিগ কমিটি চান্দগাঁও শাখার উদ্যোগে চান্দগাঁও সাবানঘাটা শাখার কার্যালয়ের সামনের মাঠে এ এশায়াত মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান আবুল মনছুরের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মুফতি আনোয়ারুল আলম ছিদ্দিকী, আল্লামা আশেকুর রহমান ও মাওলানা মুহাম্মদ শাহাজাহান নোমান। মিলাদ-কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কাগতিয়ার দরবারের রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে মুনাজাত পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।