মেরিটাইম গভর্ন্যান্স-বিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি ও বাংলাদেশ মেরিন একাডেমির উদ্যোগে গত ৩০ মে এক সেমিনার চিটাগাং ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আবদুল বাতেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সমুদ্র পরিবহন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এ কে এম শফিকুল্লাহ। মূল প্রতিপাদ্য বিষয় ছিল ‘মেরিটাইম গভর্ন্যান্স: চ্যালেঞ্জেস টু মেরিটাইম কমিউনিটি’। মূল প্রবন্ধ ছাড়াও সেমিনারে বিভিন্ন সংস্থার পাঁচজন বক্তা তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন। এরপর অনুষ্ঠিত হয় উন্মুক্ত আলোচনাপর্ব। সেমিনারে নৌবাহিনী, কোস্টগার্ড, চট্টগ্রাম ও মংলা বন্দর কর্তৃপক্ষ, শিপিং করপোরেশন, শিপইয়ার্ড, প্রাইভেট মেরিন একাডেমি ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বিজ্ঞপ্তি।