মেরিডিয়ান গ্রুপের উদ্যোগে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাশিবির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কাশীপুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে মেরিডিয়ান গ্রুপের ব্যবস্থাপনায় দিনব্যাপী বিনা মূল্যের চক্ষু চিকিৎসাশিবির গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। এতে সেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। সহযোগিতা করে লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল।
এ সময় উপস্থিত ছিলেন মেরিডিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম কামাল পাশা, চেয়ারম্যান কোহিনুর কামাল, পরিচালক আকিব কামাল, লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রালের সভাপতি হাসান মাহমুদ চৌধুরী, কাশীপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।
এতে প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়। এর মধ্যে ৪০০ জনকে বাছাই করা হয় অস্ত্রোপচারের জন্য। তাঁদের পর্যায়ক্রমে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে এনে অস্ত্রোপচার করা হবে।
উল্লেখ্য, মেরিডিয়ান গ্রুপ ১২ বছরের ধরে এই কার্যক্রম চালিয়ে আসছে। বিজ্ঞপ্তি।