মেরিডিয়ানের দুই যুগপূর্তি উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হোটেল ও রেস্তোরাঁ মেরিডিয়ানের দুই যুগপূর্তি উৎ​সব উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অতিথিরা
হোটেল ও রেস্তোরাঁ মেরিডিয়ানের দুই যুগপূর্তি উৎ​সব উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ অতিথিরা

নগরের হোটেল ও রেস্তোরাঁ মেরিডিয়ানের দুই যুগ পূর্তি উপলক্ষে মাসব্যাপী উৎসব শুরু হয়েছে। ৮ জানুয়ারি জিইসি মোড়ের হোটেল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন, শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মোরশেদ আলম, বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ), চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান ও যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল।
মেরিডিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম কামাল পাশা উপস্থিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, চট্টগ্রামবাসীর সেবায় মেরিডিয়ান সব সময় ছিল, ভবিষ্যতেও থাকবে। মাসব্যাপী উৎসবে রেস্তোরাঁয় প্রতি সপ্তাহে দুপুর ও রাতের খাবার আয়োজনে রয়েছে ডায়মন্ড জেতার সুযোগ। এ ছাড়া আগত অতিথি ও শিশুদের জন্য রয়েছে আকর্ষণীয় উপহার। বিজ্ঞপ্তি।