মেরিডিয়ানের বর্ষপূর্তি উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের অভিজাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মেরিডিয়ানের ১৮তম বর্ষপূর্তি উদ্যাপিত হয়েছে ৬ জানুয়ারি। এ উপলক্ষে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে শোভাযাত্রার আয়োজন করা হয়। উদ্বোধন করেন মেরিডিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম কামাল পাশা। অংশ নেন গ্রুপের চেয়ারপারসন কোহিনূর কামাল, পরিচালক সাইফুদ্দিন কামাল, মহাব্যবস্থাপক জর্জ কস্তা প্রমুখ। বিজ্ঞপ্তি।