মেরিন ইঞ্জিনিয়ারিং সমুদ্রে স্বাগত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীল জলের রোমাঞ্চকর সাগরে আপনাকে স্বাগত। সাগর শাসন করা জাহাজের কান্ডারি হয়ে আপনিও ঘুরতে পারেন দেশ-দেশান্তরের বড় বড় বন্দর। সেই সুযোগ সৃষ্টি করে দিয়েছে বাংলাদেশ মেরিন একাডেমি, মেরিন ফিশারিজ একাডেমি এবং দেশের বেশ কটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। যারা পড়াচ্ছে নটিক্যাল সায়েন্স এবং মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ওপর। নটিক্যাল সায়েন্স এবং মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে সমুদ্রবন্দর ব্যবস্থাপনা, সমুদ্রবিষয়ক জ্ঞান, জাহাজ নির্মাণ এবং এর রক্ষণাবেক্ষণ বিষয়ে সম্যক ধারণা প্রদান করা হয়ে থাকে। উচ্চমাধ্যমিক সম্পন্ন করা শিক্ষার্থীদের এই বিষয় দুটিতে পড়ার সুযোগ থাকছে।বাংলাদেশ মেরিন একাডেমিতিন বছর মেয়াদি নটিক্যাল সায়েন্স এবং মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন করা যাবে বাংলাদেশ মেরিন একাডেমি থেকে। দুই বছর তাত্ত্বিক পড়াশোনা এবং এক বছর ‘অন্ জব ট্রেনিং’ মিলিয়ে তিন বছরে শেষ হবে স্নাতক।নটিক্যাল সায়েন্স এবং মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে হলে শিক্ষার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করতে হবে এবং দুটিতেই জিপিএ থাকতে হবে ৩.৫। এ ছাড়া গণিত এবং পদার্থবিজ্ঞানে আলাদা করে ৩.৫ গ্রেড পয়েন্ট এবং ইংরেজিতে ৩ গ্রেড পয়েন্ট থাকতে হবে। দৈহিক উচ্চতা: ছেলেদের জন্য কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মেয়েদের জন্য কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি। এ ছাড়া এ-লেভেল সম্পন্ন শিক্ষার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান ও ইংরেজিসহ পাঁচটি বিষয়ে ন্যূনতম সি গ্রেড থাকতে হবে। শুধু তা-ই নয়, শিক্ষার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে। এই কোর্সের জন্য শিক্ষার্থীর খরচ হবে চার লাখ ১০ হাজার টাকা। যোগাযোগ: www.macademy.gov.bd এবং ০৩১ ২৫১৪১৫১ নম্বরে।মেরিন ফিশারিজ একাডেমিচট্টগ্রামের মেরিন ফিশারিজ একাডেমি থেকে এই কোর্স সম্পন্ন করতে হলে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে ন্যূনতম ২.৫ জিপিএ থাকতে হবে। সেই সঙ্গে গণিত ও পদার্থবিজ্ঞানে ২.৫ গ্রেড পয়েন্ট থাকতে হবে। এ-লেভেল সম্পন্ন শিক্ষার্থীর ক্ষেত্রেও একই শর্ত অর্থাৎ ও-লেভেল এবং এ-লেভেল জিপিএ-২.৫। গণিত ও পদার্থবিজ্ঞানে ২.৫ গ্রেড পয়েন্ট থাকতে হবে। দৈহিক উচ্চতা: ছেলেদের জন্য কমপক্ষে ১৬২ সেন্টিমিটার এবং মেয়েদের জন্য কমপক্ষে ১৫৫ সেন্টিমিটার। শিক্ষার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে। এ ছাড়া বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠানেও আছে নটিক্যাল সায়েন্স এবং মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ।ইউনাইটেড মেরিন একাডেমিইউনাইটেড মেরিন একাডেমিতেও আছে নটিক্যাল সায়েন্স এবং মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার সুযোগ। এখানে ভর্তি হতে হলে শিক্ষার্থীকে বিজ্ঞানবিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করতে হবে। দুটি পরীক্ষাতেই জিপিএ থাকতে হবে ৩.৫। এ ছাড়া গণিত এবং পদার্থবিজ্ঞানে আলাদা করে ৩.৫ গ্রেড পয়েন্ট এবং ইংরেজিতে ৩ গ্রেড পয়েন্ট থাকতে হবে। এ লেভেল সম্পন্ন শিক্ষার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, ইংরেজিসহ পাঁচটি বিষয়ে ন্যূনতম সি গ্রেড থাকতে হবে। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খরচ হবে ১৪ লাখ টাকা। আর নটিক্যাল সায়েন্সের জন্য ১৩ লাখ টাকা। যোগাযোগ: www.uma.edu.bd এবং ০১৯৭৪০০১০২৮ এই ফোন নম্বরে।ওয়েস্ট-ওয়ে মেরিন একাডেমিওয়েস্ট-ওয়ে মেরিন একাডেমিতে শিক্ষার্থীকে ভর্তি হতে হলে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করতে হবে। জিপিএ থাকতে হবে ৩.৫। এ ছাড়া গণিত এবং পদার্থবিজ্ঞানে শতকরা ৬০ ভাগ নম্বর থাকতে হবে। দৈহিক উচ্চতা: ছেলেদের জন্য কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি এবং মেয়েদের জন্য কমপক্ষে পাঁচ ফুট দুই ইঞ্চি। শিক্ষার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে। নটিক্যাল সায়েন্স এবং মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খরচ হবে ১১ লাখ টাকা। যোগাযোগ: www.wmabd.com এবং ০১৬৭১৩০৫৩১১ নম্বরে।আটলান্টিক মেরিন একাডেমিনটিক্যাল সায়েন্স এবং মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে হলে শিক্ষার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করতে হবে। জিপিএ থাকতে হবে ৩.৫। এ ছাড়া গণিত এবং পদার্থবিজ্ঞানে আলাদা করে ৩.৫ গ্রেড পয়েন্ট এবং ইংরেজিতে ৩ গ্রেড পয়েন্ট থাকতে হবে। দৈহিক উচ্চতা: কমপক্ষে পাঁচ ফুট চার ইঞ্চি। শুধু তা-ই নয়, শিক্ষার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে। প্রশিক্ষণকালে খরচ হবে ১২ লাখ ৭০ হাজার টাকা। যোগাযোগ: www.amabd.com এবং ০১৯৬৩৮৩০১৬২ নম্বরে।শাহ মেরিন অ্যান্ড বিজনেস একাডেমি নটিক্যাল সায়েন্স এবং মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে হলে শিক্ষার্থীকে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করতে হবে। জিপিএ থাকতে হবে ৩.৫। এ ছাড়া গণিত ও পদার্থবিজ্ঞানে শতকরা ৬০ ভাগ নম্বর থাকতে হবে। শারীরিক যোগ্যতা বাংলাদেশ মেরিন একাডেমির অনুরূপ। মেরিন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খরচ হবে ২১ লাখ টাকা। আর নটিক্যাল সায়েন্সের জন্য ১৮ লাখ টাকা। যোগাযোগ: www.shahmbi.com এবং ০২৮১৫১০২৭ নম্বরে।