মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসেন বলেছেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষক অভিভাবক সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তা ছাড়া একজন মায়ের দায়িত্বশীল ভূমিকাও সন্তানের ভবিষ্যৎ গড়তে সহায়ক ভূমিকা রাখতে পারে। তিনি ১৮ মার্চ বেলা ১১টায় মেরিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের ৪১তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
একাডেমি মিলনায়তনে অধ্যক্ষ শেখ মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম, মেরিন একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট নাইম বজলুল করিম, মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী চৌধুরী, বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান নোয়াব আলী।