মেরিন ফিশারিজ একাডেমির শিক্ষা সমাপনী কুচকাওয়াজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরিন ফিশারিজ একাডেমির ৩২ তম ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ ২৩ জানুয়ারি একাডেমির প্যারেড মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী মোহাম্মদ সায়েদুল হক।
বিশেষ অতিথি একই মন্ত্রণালয়ের সচিব শেলীনা আফরোজ। সভাপতিত্ব করেন একাডেমির অধ্যক্ষ ক্যাপ্টেন এম এইচ আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, প্রাণীসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা।
প্রধান অতিথি কুচকাওয়াজে ক্যাডেটদের সালাম গ্রহণ করেন। এরপর তিনি সেরা চৌকস ক্যাডেট চিত্রা চৌধুরী ও আমিরুল হকের হাতে স্বর্ণপদক তুলে দেন। বিজ্ঞপ্তি।