মেরিন ফিশারিজ লুব্রিকেন্টস-বিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে মেরিন ফিশারিজ লুব্রিকেন্টস শীর্ষক সেমিনার গত বুধবার নগরের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। লুব-রেফ বাংলাদেশ লিমিটেড এই সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে বক্তারা সামুদ্রিক মৎস্য শিল্পে লুব্রিকেন্টস ব্যবহারের বিষয় আলোচনা করেন।
বক্তব্য দেন লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ ও জিএল-এর ব্যবস্থাপনা পরিচালক শাহীদ হোসেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লুব-রেফ বাংলাদেশ লিমিটেডের মহাব্যবস্থাপক খন্দকার জাকির হোসেন। বিজ্ঞপ্তি।