মেরুদণ্ডে ব্যথার জন্য দায়ী জিন শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেরুদণ্ডের নিচের অংশে ব্যথার জন্য পিএআরকে২ নামের একটি জিন দায়ী বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। যুক্তরাজ্যে এক গবেষণায় জিনটি শনাক্ত করা হয়। অ্যানালস অব রিউমেটিক ডিজিজেস সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে।লন্ডনের কিংস কলেজের গবেষকেরা চার হাজার ৬০০ লোকের ওপর জরিপ চালিয়ে মেরুদণ্ডে বয়সজনিত ব্যথার জন্য দায়ী পিএআরকে২ নামের একটি জিন শনাক্ত করেন। গবেষকেরা সব রোগীর এমআরআই স্ক্যান নিয়ে তাঁদের জিন-নকশার মধ্যে পার্থক্য বের করেন। মধ্যবয়সী নারীদের এক-তৃতীয়াংশের মেরুদণ্ডে সমস্যা রয়েছে এবং ৮০ শতাংশ রোগী উত্তরাধিকারসূত্রে এ সমস্যায় আক্রান্ত। জিনটি শনাক্ত হওয়ায় এ-সংক্রান্ত চিকিৎসায় অগ্রগতির সম্ভাবনা তৈরি হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে জিনটি কীভাবে মেরুদণ্ডের ব্যথা তৈরি করে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন। বিবিসি।