মেলা শেষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর এক দিন বাদেই শেষ হচ্ছে বইমেলা। কিন্তু এখনো অবিক্রীত রয়ে গেছে প্রচুর বই। মেলা শেষে কী হবে সেই বইগুলোর? বইয়ের মলাটের মতো লেখকদের ললাটেও নিশ্চয়ই চিন্তার ভাঁজ পড়েছে। আর কেউ না ভাবুক, (কাজ না থাকায় এবং ভাজার মতো খইও না পাওয়ায়) বসে বসে ‘ওর্স্ট সেলার’ বইগুলোর কী গতি করা যায় তা নিয়ে ভেবেছেন শরীফ মজুমদার, এঁকেছেন নাইমুর রহমান

.
.

ক্যানভাসারদের দিয়ে বই বিক্রির ব্যবস্থা করা যেতে পারে। তবে ক্যানভাসারের চাপায় যেন যথেষ্ট জোর থাকে।
সম্মানিত যাত্রী ভাই ও বোনেরা, শ্রেণিভেদে সালাম, আদাব, গুড ইভনিং। আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এটি একটি উথালপাথাল প্রেমের উপন্যাস। তবে দাদাভাই, এটি এমন এক উপন্যাস, যা পড়লে আপনি তো আপনি, আপনার চৌদ্দগুষ্টি পর্যন্ত প্রেমে পড়তে বাধ্য হবে। দাদাভাই বলতে পারেন, বইটির দাম কত...।
কী চাপাবাজ রে বাবা! কয়টা বেটম যে খাইছে ওপরওয়ালাই জানেন!

.
.

বইমেলা শেষ হলেও বছরব্যাপী লেখক মেলা, প্রকাশক মেলা, পাঠক মেলা ইত্যাদি নামে আরও গোটা কয়েক মেলার আয়োজন করা যেতে পারে
আচ্ছা, এবার প্রকাশক মেলায় আপনার নতুন কী বই বের হচ্ছে?
‘বই বিক্রির ১০১ সৃজনশীল ধান্ধা’। কিনবেন কিন্তু।
অবশ্যই। আমারও ‘বই না কেনার ১০২ অজুহাত’ নামে একটা বই বের হচ্ছে এবার। কিনবেন কিন্তু!

.
.

সময়-সুযোগমতো ‘বিশাল ডিসকাউন্ট’ অফার দিয়ে বিক্রি করা যেতে পারে
পেশা পরিবর্তন উপলক্ষে বইয়ের ওপর বিশাল ছাড়!
পেশা পরিবর্তনের ব্যাপারটা বুঝলাম না, ভাই।
আরে ভাই, উনি সিজনাল লেখক। বইমেলা শেষ তো, তাই আগের বিজনেসে ফিরে যাচ্ছেন।

.
.

অ্যানার্জি সেভিং বাল্বের ‘শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য’ স্টাইল অবলম্বন করা যেতে পারে।
৪০ টাকা, ৪০ টাকা, ৪০ টাকা। ১৫০ টাকার বই পাচ্ছেন মাত্র ৪০ টাকায়। শুধু কোম্পানির প্রচারের জন্য!
এহ্, যে বই লেখছে, প্রচার না বইলা কোম্পানির অপপ্রচার বলাই ভালো!

.
.

এত কায়দা-কসরত করেও বিক্রি করতে না পারলে জনে জনে
সৌজন্য কপি দিয়ে বেড়ানো যায়।
তা আপনি হঠাৎ বই লিখতে গেলেন ক্যান?
আর বইলেন না রে, ভাই। ভূতে ধামধাম করে কতগুলা কিল দিছিল তো, তাই...!