মেলার লক্ষ্য ক্রেতা-বিক্রেতার মধ্যে সেতুবন্ধ তৈরি করা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবারের মতো এবারও বিডি-রেড আয়োজন করেছে আবাসন মেলা। মেলার নানা দিক নিয়ে বিডি-রেডের প্রধান নির্বাহী মো. ইয়াছিন খানের সঙ্গে কথা বলেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক নিজাম সিদ্দিকীপ্রথম আলো: মেলার মূল উদ্দেশ্য কী?ইয়াছিন খান: বিডি-রেড আবাসন মেলা মূলত দেশের আবাসন (রিয়েল এস্টেট) প্রতিষ্ঠান ও ক্রেতাসাধারণের মধ্যে সেতুবন্ধ রচনা করে। একই ছাদের নিচে দেশের খ্যাতনামা আবাসন প্রতিষ্ঠানগুলোর প্লট, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের প্রয়োজনীয় তথ্য জানার এবং নানা তথ্য যাচাই-বাছাইয়ের সুযোগ থাকে। এ ছাড়া আবাসনশিল্পের বিকাশ ত্বরান্বিত করা এবং তা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই মেলার মূল উদ্দেশ্য।প্রথম আলো: এবারের মেলায় কতটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে?ইয়াছিন খান: মেলায় দেশের খ্যাতনামা মোট ৬০টি আবাসনপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রথম আলো: নবমবারের মতো মেলা আয়োজন করছেন, এ নিয়ে আপনার অভিজ্ঞতার কথা বলুন।ইয়াছিন খান: আমরা ২০০২ সাল থেকে বিডি-রেড চট্টগ্রামে আবাসন মেলা আয়োজন করে আসছি। সেদিন মেলার পরিধি ছিল অনেক সীমিত, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের সংখ্যাও ছিল কম। আজ নবম মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও মেলার পরিধি দুটোই বেড়েছে কয়েক গুণ। তা ছাড়া অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোও প্রতিবছর তাদের কাঙ্ক্ষিত ব্যবসায়িক সাফল্য অর্জন করছে। চট্টগ্রামের মানুষের কাছেও এটি এখন একটি উৎসবে পরিণত হয়েছে।প্রথম আলো: আপনারা ক্রেতা-বিক্রেতার মধ্যে যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেন। সে ক্ষেত্রে গুণগত মান বজায় রাখার বিষয়টিও জড়িত। এ ক্ষেত্রে যেসব আবাসনপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে, মেলায় সেসব প্রতিষ্ঠানের অংশগ্রহণের ব্যাপারে আপনারা কতটা সতর্কতা অবলম্বন করেন?ইয়াছিন খান: কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ আছে সত্যি। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে এটা নীতিবিরুদ্ধ। আমি সব প্রতিষ্ঠানকে নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনার জন্য অনুরোধ করব।প্রথম আলো: আবাসনশিল্পের বিকাশে আপনাদের আর কী কী কার্যক্রম রয়েছে?ইয়াছিন খান: আমরা সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম সেমিনারের মাধ্যমে আয়োজন করে থাকি। এ ছাড়া এ খাতের উন্নয়নে আমাদের আবাসন নামের একটি পত্রিকা প্রকাশ করেছি। দেশের সীমানা পেরিয়ে বিদেশেও আবাসনশিল্পের বিকাশে মেলা ও সেমিনারের আয়োজন করি। এ ছাড়া মেলায় প্রতিবছর শিশুদের প্রতিভা বিকাশের লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে আসছি। আগামী দিনে তাদের মেধার বিকাশে বইপড়া ও জ্ঞানচর্চা কর্মসূচি গ্রহণ করা হবে।