মেসার্স নাটক বিতান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখানে সুলভে ঈদের নাটকের স্ক্রিপ্ট সরবরাহ করা হয়৪/২০ কারওয়ান বাজার, ঢাকা। (রামপুরাতেও আমাদের শাখা আছে)(চাহিদা অনুযায়ী টিকচিহ্ন দিন)১. আপনি কোন ধরনের নাটক তৈরি করতে ইচ্ছুক?ক. ষড়যন্ত্রমূলকখ. হাস্যরসাত্মক ও শিক্ষণীয়গ. সামাজিক ও পারিবারিক অ্যাকশনঘ. মডার্ন ও ইয়াং প্রজন্মের কাহিনি (রোমান্টিক)২. নাটকে মোট পাত্র-পাত্রীর সংখ্যা কত রাখতে চান?ক. ১৫ জন (পাসিং শটের জন্য ১০ জন)খ. ২০ জন (পাসিং শটের জন্য ১৫ জন)গ. ৩০-৩৫ জন (পাসিং শটের জন্য...জন)ঘ. আলোচনা সাপেক্ষে৩. আপনার নাটকের টার্গেট-দর্শক কারা হবে?ক. কাজের বুয়া, গৃহকর্মীখ. বাংলা সিনেমার নিয়মিত দর্শকগ. ইয়াং জেনারেশনঘ. গ্রামের লোকজন(বি. দ্র.: অতিরিক্ত চাহিদার কারণে ‘ক’ ক্যাটাগরিতে ঈদের আগে আর কোনো অর্ডার নেওয়া সম্ভব নয়।)৪. নাটকের আকার কী রকম হবে?ক. ১০ মিনিট নাটক + ৫০ মিনিট বিজ্ঞাপনখ. ১৫ মিনিট নাটক + ৪৫ মিনিট বিজ্ঞাপনগ. ২০ মিনিট নাটক + ৪০ মিনিট বিজ্ঞাপনঘ. ৩০ মিনিট নাটক + ৫০ মিনিট বিজ্ঞাপন৫. গল্পের প্লট কী হবে, বেছে নিন—ক. নায়ক বিশাল বড়লোক, নায়িকা গরিব ঘরের সুন্দরী। ভিলেন মেয়েটিকে পেতে চায়খ. নায়ক গরিব, আর নায়িকা বড়লোক। শেষ দৃশ্যে নায়িকা মারা যাবেগ. মোবাইল ফোন + দুই জোড়া যুবক-যুবতীর প্রেম-ভালোবাসাঘ. জিটিভি-স্টারপ্লাস-সনি থেকে সরাসরি কাটপেস্ট।৬. নাটকের শুটিং কোথায় হবে?ক. পুবাইলেখ. উত্তরার কোনো এক শুটিং বাড়িতেগ. এফডিসিতে (কিছু অংশ কক্সবাজারে)ঘ. দেশের বাইরে(‘ঘ’ ক্যাটাগরিতে টিকচিহ্ন দিলে একই লোকেশনে একই পাত্র-পাত্রীর সমন্বয়ে তৈরি পরবর্তী দুটি ক্রিপ্টের ওপর ৩০% কমিশনের ব্যবস্থা আছে।) ৭. নাটকের স্ক্রিপ্টে সংলাপ কেমন থাকবে?ক. ক্যামেরা চালু থাকবে। পাত্র-পাত্রীরা ক্যামেরার সামনে এসে যা বলার বলবেখ. সংলাপ ঠিক হবে অন দ্য স্পট, শুটিং স্পটেগ. সংলাপ যা-ই হোক না কেন, তা হতে হবে ভাই বেরাদরের ভাষায়ঘ. বিতর্ক এড়ানোর জন্য সুশীল ভাষার সংলাপ থাকবে।৮. নাটকে কি গান থাকবে?ক. হ্যাঁ, একটি (+ হাফ নাচ)খ. কমপক্ষে দুটি গান রাখতেই হবেগ. দুটি গান + একটি আবহসংগীতঘ. গানবাজনা রাখার দরকার নেই৯. নাটকের নাম কয় লাইনের হবে?ক. উত্তরাধুনিক প্যাকেজ: অন্তত তিন লাইনখ. অত্যাধুনিক প্যাকেজ: অন্তত দুই লাইনের বেশি যা পারেনগ. আধুনিক প্যাকেজ: লাইন বিষয় না কিন্তু নামের মাঝে ‘এবং’ ‘কিংবা’ এই ধরনের শব্দ থাকা জরুরিঘ. গ্রামীণ প্যাকেজ: সুস্থ ও স্বাভাবিক একটি নাম১০. প্রেস বিজ্ঞপ্তির জন্য নিচের যেকোনো একটিতে টিক চিহ্ন দিন (নাট্যপরিচালক হিসেবে)।ক. গতানুগতিকতার বাইরে ভিন্নধর্মী কাহিনি নিয়ে এ নাটকটির গল্প আবর্তিত হয়েছে। আমি আশাবাদী, এ নাটক দর্শকদের ভিন্ন রকম ভাবনায় ফেলবে।খ. নাটকটি দর্শকদের নির্মল আনন্দ দানের পাশাপাশি তাঁদের ভাবনাকেও নাড়া দেবে। এই নাটকের গল্পে নতুন কিছু পাবেন দর্শকেরা।গ. ঘটনা গতানুগতিক হলেও পরিবেশনায় ভিন্নতার জন্য দর্শকেরা নাটকটি উপভোগ করবেন।ঘ. আমি সব সময় চাই দর্শকদের নতুন কিছু উপহার দিতে। আর সেই ধারাবাহিকতা বজায় রাখতে গিয়েই এবারের ঈদের নাটকে নায়িকা...ও...কে হাজির করেছি বিশেষ চমক হিসেবে।