মেসির একান্ত সাক্ষা ৎ কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে আসার পর থেকেই নিজেকে সংবাদমাধ্যমের কাছে অমাবস্যার চাঁদ বানিয়ে রাখা লিওনেল মেসির একান্ত সাক্ষা ৎ কার শুধু রস+আলোর পাঠকদের জন্য। হ্যাঁ, সেই অবিশ্বাস্য কাণ্ডটাই ঘটিয়ে ফেলেছেন রস+আলোর পক্ষ থেকে রাজীব হাসানর. আ.: কোমো এস্তা উস্তেদ?মেসি: আই’লা মুলতা দে এম পেরো পোকো পেদাসিতো কানসো।র. আ.: কুয়াল নান সেনসেশিওনেস আ ভেনির আকুই এন বাংলাদেশ?মেসি: আ’ম মুই এলেগ্রে। সু আন পাইস মুই অ্যাগরেদ্যাবল। লা পবলাসিওন দে বাংলাদেশ এস মুই অ্যাপাসিবল...আমি সত্যিই এখানে আসতে পেরে গর্বিত।র. আ.: সেকি! আপনি বাংলা জানেন!!মেসি: আপনি স্প্যানিশ জানলে আমি বাংলা জানব না কেন। আরে ভাই, যুগটা তো গুগল ট্রান্সলেটরের।র. আ.: হে হে হে (ধরা খাওয়ার ভঙ্গি)। তা বলেন, এই স্বল্প সময়ে ঢাকা শহর কেমন লাগল?মেসি: অসাধারণ শহর। সত্যি বলতে কি, এই দেশে আসার আগে অনেক কথা শুনেছি, যেগুলোকে মনে হচ্ছে অপপ্রচার। এই যেমন বাংলাদেশ গরিব দেশ। রাস্তার ধারে অভাবী মানুষের গিজগিজে ভিড়। পথঘাট ভাঙা, নোংরা। কিন্তু ঢাকাকে তো আমার বার্সেলোনার কাছাকাছি মনে হচ্ছে।র. আ.: (মনে মনে: এইটুকু দেখায় বাংলাদেশকে তো তোমার ইউরোপ-আমেরিকা মনে হবেই। আমরা তো আর কম চাল্লু নই। এয়ারপোর্ট টু শাহবাগ আমরা ঘষেমেজেই রেখেছি।) কে বলে বাংলাদেশ গরিব? আপনিই বলেন, ভারতে আপনার ম্যাচের টিকিটের দাম ছিল কত? ৭০০ রুপি? আর আমাদের এখানকার সবচেয়ে কম দামের টিকিটটাই তো সাড়ে সাত হাজার টাকার। আমরা আসলে অনেক বড়লোক একটা দেশ। কিন্তু ভাব দেখাই আমরা গরিব।মেসি: হ্যাঁ, সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা, বাংলাদেশ নিয়ে আরও অনেক গুজব শুনেছি। এখানে নাকি একজন মন্ত্রী আছে ‘টন্তো’ টাইপের।র. আ.: টন্তো মানে?মেসি: মানে...বাংলাটা যে কী হবে...এই ধরুন আবুল টাইপের লোক আরকি।র. আ.: আরে না। সেটাও গুজব। উনি খুবই জ্ঞানী-গুণী মানুষ। কথায় কথায় রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দেন।মেসি: আরেকটা গুজব শুনেছি, এখানকার দুই রাজনৈতিক দলের মধ্যে নাকি গৃহযুদ্ধ গৃহযুদ্ধ অবস্থা।র. আ.: ওইটাও একেবারেই বাজে কথা। দুই রাজনৈতিক দলের মধ্যে একেবারেই রোমান্টিক সম্পর্ক। তবে কিনা মহ ৎ প্রেম শুধু কাছেই টানে না, দূরেও ঠেলে দেয়। এই তত্ত্ব মেনে ওনারা এখন দুই প্রান্তে। আসলে রাজনীতি রাজনীতি খেলা খেলছেন। রাজনীতির মধ্যে রেষারেষি না থাকলে জমে, বলেন?মেসি: হা হা হা। ঠিকই বলছেন। যা-ই হোক, আমাদের আলাপচারিতা কিন্তু রাজনীতির দিকে ঝুঁকে যাচ্ছে। আই দোন্ত কুইয়্যেরে হাসের এল আলগুন কমেন্তারিও সোব্রে পলিতিটা। রাজনীতি নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। আপনি বরং খেলা নিয়েই প্রশ্ন করুন।র. আ.: সে-ই ভালো। তবে কোথায় আমি আপনার সাক্ষা ৎ কার নেব, আপনিই কিন্তু উল্টো আমার সাক্ষা ৎ কার নিচ্ছেন। চাম্পু!মেসি: চাম্পু কী?র. আ.: অতিচালক, সুবিধাবাদী এবং রাজনীতিবিদদের আমরা চাম্পু বলে থাকি। সে বাদ দিন। শুনলাম, আপনি নাকি বিয়ে করেছেন?মেসি: আমিও সে রকমই শুনেছি। তবে ভাই আমার কাছে ফুটবল খেলাটা যত সহজ মনে হয়, মেয়েদের মনটা ততই দুর্বোধ্য লাগে। জীবনে বহু রক্ষণ আমি ফাঁকি দিতে পেরেছি। কিন্তু বারবার ধরা খেয়েছি অন্তুর (মেসির প্রেমিকা আন্তোনেল্লা রোকুজ্জো, ভালোবেসে মেসি তাঁকে ‘অন্তু’ বলে ডাকেন) কাছে। তবে দিল্লিকা লাড্ডু আসলে এখনো খাইনি। এখনই ব্যাচেলর ডিগ্রি বিসর্জন দেওয়ার কোনো ইচ্ছা আমার নেই।র. আ.: (শেষ বাক্যটা শুনে প্রশ্নকর্তা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন) যা-ই হোক। এখন বলুন, আপনার প্রিয়-অপ্রিয় কী? আপনার প্রিয় কবিতা কোনটা?মেসি: ওই যে, প্রভু বল দাও মোরে বল দাও...ওইটা। আমি একটু এদিক-ওদিক করে নিয়ে বলি, প্রভু গোল দাও মোরে গোল দাও।র. আ.: প্রিয় উক্তি?মেসি: ২২ জন মিলে গোল একটা বলের পিছে ছোটে সেটাকে ‘গোল’ করাতে। আজিব চিজ হ্যায় ইয়ে মাগর মাছ।...অ্যাই না, শুনুন, সাক্ষা ৎ কার অনেক হয়েছে। এবার আপনি ভাগুন।র. আ.: ওকে, যাচ্ছি। তবে একটা রিকোয়েস্ট আছে।মেসি: কী?র. আ.: এই সাক্ষা ৎ কার যে পুরোটাই বানোয়াট, সেটা প্লিজ কাউকে বলে দিবেন না!