মেহেদির রঙে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের আনন্দের বহিঃপ্রকাশ হয় অনেকটা মেহেদির রঙের মধ্য দিয়েই। এ দিনের আমেজটাও যেন বোঝা যায় মেহেদিরাঙা হাত দেখেই। মেহেদি পরা, মেহেদি পরানো নিয়ে আত্মীয়-বন্ধুদের মধ্যে কত উচ্ছ্বাস। এবার ঈদে কেমন হবে মেহেদির নকশা, তা নিয়েই এই আয়োজন।ঈদের নকশামেহেদি বাই শঙ্খ—সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের কল্যাণে এ নামটি হয়তো অনেকেরই চেনা। সায়মা ফেয়রুজ তিন বছর ধরে ফেসবুকের এ পাতাটিতে নিজের করা বৈচিত্র্যময় মেহেদির নকশা দেখিয়ে প্রশংসা পেয়েছেন অনেক। এবার নকশার ঈদ আয়োজনে মেহেদি পরিয়ে দিয়েছেন তিনিই। সায়মা ফেয়রুজ জানান, ফুল ও কলকির নকশা দেখা যাবে এই ঈদে আগের মতোই। পাশাপাশি বাঙালিয়ানা ফুটিয়ে তুলতে পারবেন আলপনার ডিজাইনে।হাতের তালু ছড়িয়ে কেউ যদি এর বাইরে নকশাটি টানতে চান, তাহলে সেখানেও আছে চমক। শাড়ির পাড়ের মতো চিকন করে পাড় এঁকে ফুল বা কলকি বসিয়ে দিন। এরপর আবার পাড়ের মতো চিকন করে নকশা এঁকে পুরো ডিজাইনটি শেষ করতে পারেন। যেহেতু এটি ঈদের নকশা, খুব বেশি জমকালো বা ডিটেইল কাজ না থাকলেও ক্ষতি নেই বলে জানান সায়মা। পুরো হাতে মেহেদি লাগাতে না চাইলে চিকন করে এক লাইন নকশাতেও শেষ করতে পারেন। বাজার ঘুরে দেখা গেল, সাধারণ মেহেদির পাশাপাশি কালো মেহেদিও থাকছে এবারের ঈদে।বেশি রং পেতে হলেপাঁচ-ছয় ঘণ্টা সময় হাতে মেহেদি রাখতেই হবে। মেহেদি শুকিয়ে যাওয়ার পরও বেশ কিছুক্ষণ রাখবেন। হাতে যতক্ষণ মেহেদি রাখবেন, ঠিক ততক্ষণই রং হতে থাকবে। এমনকি শুকিয়ে যাওয়া খটখটে মেহেদিটুকু থেকেও। সবচেয়ে ভালো হয়, যদি রাতে সব কাজ শেষ করে লাগান। তাহলে সকাল পর্যন্ত হাত ধোয়ার কোনো ঝামেলা থাকবে না। মেহেদি শুকিয়ে গেলে ঘষে উঠিয়ে ফেলতে হবে। হাতে তৎ ক্ষণাৎ পানি লাগানো যাবে না। এ ছাড়া লেবু আর চিনি মিশিয়ে হাতে লাগানো যেতে পারে। তবে সেটা মেহেদি শুকিয়ে গেলে তারপর। বাসায় করতে চাইলেসায়মা ফেয়রুজ বিশেষ পদ্ধতিতে মেহেদি টিউব তৈরি করেন। জেনে নেওয়া যাক, কী কী থাকে সেখানে। পানি, লেবুর রস, ল্যাভেন্ডার তেল, ইউক্যালিপটাস তেল, ক্লোভ তেল, মেহেদি পাউডার মেশাতে হবে একসঙ্গে। যাতে একটু আঠা আঠা হয়, এমনভাবে সবগুলো মেশাতে হবে। ওপরে প্লাস্টিক দিয়ে ঢেকে ২৪ ঘণ্টা পর্যন্ত রাখতে হবে কাচের বোলের মধ্যে। ২৪ ঘণ্টা পর একটু লাল আভা হয়ে গেলে যেকোনো আরেকটি তেল মেশাতে হবে। এরপর মিশ্রণটি একদম মিহি হয়ে না যাওয়া পর্যন্ত নাড়তে হবে। একটু শক্ত কাগজ দিয়ে কোণ তৈরি করে এরপর এর মধ্যে মেহেদি ঢালতে হবে। পেছনটি ভালোমতো টেপ দিয়ে লাগিয়ে দিতে হবে। দু-তিন দিনের বেশি পুরোনো হয়ে গেলে নতুন করে আবার বানিয়ে লাগাতে হবে। একদম ভরাট নয়, একটু ফাঁকা করে ফুল আর কলকি—এমন হবে এবার মেহেদির নকশা।