মেহেদী কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতকানিয়া উপজেলার উত্তর-পশ্চিম গাটিয়াডেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ ফেব্রুয়ারি স্থানীয় মেহেদী কল্যাণ ট্রাস্টের উদ্যোগে গরিব ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের প্রধান উপদেষ্টা নাছির উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী। উপস্থিত ছিলেন মো. ইসমাইল, শামসুল ইসলাম, জসিম উদ্দিন, নাঈম মোহাম্মদ প্রমুখ।