মোসলিম উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিরসরাইয়ের মোসলিম উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা
মিরসরাইয়ের মোসলিম উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা

‘এসো মিলি প্রাণের টানে, তোমার আমার শেকড় যেখানে’ স্লোগান নিয়ে মিরসরাইয়ের নিজামপুর মোসলিম বহুমুখী উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠান। বিদ্যালয়ের ৭৩ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে ২ মার্চ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই উপলক্ষে স্মৃতিচারণা, মেজবান, গুণীজন সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। দিনের কর্মসূচির শুরুতে ছিল প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীদের অংশগ্রহণে শোভাযাত্রা। এরপর প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আহ্বায়ক সামছু দোহার সভাপতিত্বে সদস্যসচিব নিজাম উদ্দিন ভূঁইয়া ও মীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ক্লিফটন গ্রুপের চেয়ারম্যান কামাল উদ্দিন চৌধুরী। এ সময় বক্তব্য দেন প্রাক্তন শিক্ষার্থী সামছুল হুদা ভূঞা, সৈয়দ এমদাদুল হক, মিজানুল হক, এ জে এম শহীদুল্লা, বরিউল হক, রওশন আরা প্রমুখ।
আলোচনা সভা শেষে প্রাক্তন শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। দুপুরে মেজবান শেষে দ্বিতীয় পর্বে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ফেরদৌস হোসেনের সভাপতিত্বে গুণীজন সংবর্ধনা দেওয়া হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ আতাউর রহমান। আলোচনা সভা শেষে সংবর্ধিত ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি