মোস্তফা মেহবুব সংবর্ধিত
৫ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় নগরের মুসলিম এডুকেশন সোসাইটি হলে চলচ্চিত্র পরিচালক মোস্তফা মেহমুদকে ইতিহাস ও মুক্তিযুদ্ধ–বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সাত্ত্বিকের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার সন্তান মোস্তফা মেহমুদ স্বাধীন বাংলার পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে প্রায় ১৫টি চলচ্চিত্র নির্মাণ করেন বলে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজকেরা জানান।
অনুষ্ঠানে মোস্তফা মেহমুদকে ফুল দিয়ে বরণ করে নেন সাত্ত্বিক এবং চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সদস্যরা। এরপর মুক্তিযুদ্ধ–বিষয়ক গবেষক মাহফুজুর রহমান তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের পরিচালক শৈবাল চৌধুরী তাঁকে উত্তরীয় পরিয়ে দেন।
শৈবাল চৌধুরী বলেন, জহির রায়হান, আমজাদ হোসেন, রহিম নেওয়াজ, নুরুল হক বাচ্চু ও আলমগীর কুমকুমের মতোই মোস্তফা মেহমুদ বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের উজ্জ্বল নক্ষত্র। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাত্ত্বিকের সভাপতি সঞ্জয় বিশ্বাস। বিজ্ঞপ্তি।