মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ইফতারসামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এ বছরও দুস্থ ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সম্প্রতি উত্তর কাট্টলীর নিজ বাসভবনে শতাধিক ইমাম এবং মোয়াজ্জিনের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাবেক সিটি মেয়র ও ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ মনজুর আলম। মনজুর আলম বলেন, ‘রমজান মাসে গরিব ও দুস্থ রোজাদাররা ঠিকমতো ইফতারসামগ্রী কিনতে পারেন না। প্রতিবারের মতো এবারও আমরা তাঁদের পাশে দাঁড়িয়েিছ।’ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্সিলর মো. শাহজাহান, কাউন্সিলর মো. সাহেদ ইকবাল, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মো. নিজামুল আলম, মো. সারোয়ার আলম, মো. ফারুক আজম, মো. সাইফুল আলম, মো. সাহিদুল আলম, মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, উপাধ্যক্ষ বাদশা আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।