মোস্তফা হাকিম ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ ব্যক্তিদের ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের উত্তর আগ্রাবাদে দুস্থ ব্যক্তিদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন সাবেক মেয়র মোহাম্মদ মন্‌জুর আলম
নগরের উত্তর আগ্রাবাদে দুস্থ ব্যক্তিদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন সাবেক মেয়র মোহাম্মদ মন্‌জুর আলম

নগরের লালখান বাজারের দুস্থ ব্যক্তিদের মাঝে ৫ জুন মোস্তফা হাকিম ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ করা হয়। কাজীর দেউড়ির একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সামগ্রী দুস্থ ব্যক্তিদের হাতে তুলে দেন সাবেক সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। তিনি বলেন, গরিব ও অসহায় ব্যক্তিদের জন্যই মোস্তফা হাকিম ফাউন্ডেশনের জন্ম। ভবিষ্যতেও দুস্থ মানুষের সেবা করে যেতে চায় সংস্থাটি।
এর আগে গত বুধবার নগরের ৪১টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মধ্যে ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ করা হয়। এরপর নগরের দক্ষিণ কাট্টলী, উত্তর আগ্রাবাদ, পাহাড়তলী, জালালাবাদ, পাঁচলাইশ, অক্সিজেন, ষোলশহর ও শুলকবহর এলাকায় দুস্থ রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার ও সাহরী সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সরোয়ার আলম, মোস্তফা হাকিম গ্রুপের নির্বাহী পরিচালক মো. আলী আহমেদ, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, নারীনেত্রী জেলি চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।