মোস্তফিজুর রহমান কলেজ জাতীয়করণের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লোহাগাড়া উপজেলার মোস্তফিজুর রহমান কলেজ জাতীয়করণের দাবিতে ২৮ ডিসেম্বর কলেজ মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ কলেজের শিক্ষক এস জি এস জহির উদ্দিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বর্তমান সরকার প্রতিটি উপজেলায় সদরে প্রতিষ্ঠিত একটি কলেজকে জাতীয়করণ করবে।
লোহাগাড়ায় উপজেলায় মোস্তফিজুর রহমান কলেজটি সদরে অবস্থিত। পাশাপাশি কলেজে বর্তমান অবকাঠামো, পাসের হার ও শিক্ষার্থী সংখ্যা পর্যাপ্ত রয়েছে। এ ছাড়া এ কলেজে চালু রয়েছে দুটি বিষয়ের অনার্স কোর্স।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মফিজুর রহমান, উপাধ্যক্ষ হেছামুল হক, শিক্ষক আবু তাহের, সাইদুর রহমান প্রমুখ।