মোহাম্মদ তারেকুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার মহেশখালীর বাসিন্দা মোহাম্মদ তারেকুর রহমানের (২৬) দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। কিডনি প্রতিস্থাপন ও চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা। এক বছর ধরে তাঁর চিকিৎসা চলছে। এখন তাঁর কৃষক পিতা মোহাম্মদ কাশেমের পক্ষে বর্তমান ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে। এ জন্য তিনি সমাজের সহৃদয়বান মানুষের কাছে তাঁর ছেলের চিকিৎসার জন্য সহযোগিতা কামনা করেছেন।
তারেকুর রহমান অসুস্থ হওয়ার আগে মহেশখালীর বড় মহেশখালী মহিলা দাখিল মাদ্রাসা নামের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন।
সাহায্য পাঠানোর ঠিকানা: সরওয়ার কামাল, হিসাব নম্বর: ১৩৯১২২০০০০২২৭৯৫, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, কক্সবাজার শাখা। মুঠোফোন: ০১৮২৯৮৯৪৬০৮। বিজ্ঞপ্তি।