মৌখিক পরীক্ষা ডিসেম্বরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৩৯টি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এই ফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dpe.gov.bd) থেকে পাওয়া যাবে। এ ছাড়া http://dpe.portal.gov.bd/sites/default/files/files/dpe.portal.gov.bd/notices/13213921_bdad_42ae_976a_5ebbb2d471f2/written%20result%2039.pdf এই লিংকে ক্লিক করেও ফল জানা যাবে।

প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার প্রস্তুতির এখনই সময়। ছবি: মঈনুল ইসলাম
প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষার প্রস্তুতির এখনই সময়। ছবি: মঈনুল ইসলাম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, এসব জেলায় ৫ লাখ ৯৩ হাজার ৯৯১ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এতে ২৮ হাজার ৯৮২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। প্রশ্নপত্র ফাঁস এড়াতে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে এসব জেলায় কয়েকটি ধাপে লিখিত পরীক্ষা নেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা জানান, আগামী ডিসেম্বরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার তারিখ নিজ নিজ জেলার প্রার্থীদের নামে কার্ড ইস্যু করা হবে। সূত্রমতে, মৌখিক পরীক্ষা হবে ২০ নম্বরে। এর মধ্যে ৫ নম্বর থাকবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা আর ৫ নম্বর প্রার্থীর ব্যক্তিত্ব প্রকাশের ওপর। বাকি ১০ নম্বর থাকবে সাধারণ জ্ঞানের ওপর। তাই মৌখিক পরীক্ষায় ভালো প্রস্তুতি নিয়ে আপনিও হতে পারেন প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক।
পরীক্ষা প্রস্তুতি:
মৌখিক পরীক্ষার প্রস্তুতি প্রসঙ্গে ঠাকুরগাঁও জেলার ৬ নম্বর ফরিদপুর রাজাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন বলেন, মৌখিক পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন করা হয় প্রার্থীর নিজ জেলা বা উপজেলা সম্পর্কে। যেমন: প্রার্থীর নিজ জেলার উপজেলা কতটি, সাংসদের নাম, মুক্তিযুদ্ধের সময় প্রার্থীর জেলা কত নম্বর সেক্টরে ছিল, বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, স্থান, এলাকার বিশিষ্ট ব্যক্তিদের নাম ইত্যাদি বিষয়ে প্রশ্ন করা হতে পারে। এ ছাড়া বাগ্ধারা, এককথায় প্রকাশ, ইংরেজি বানান, ট্রান্সলেশন অথবা ব্যাকরণ অংশ থেকেও প্রার্থীকে প্রশ্ন করা হতে পারে। খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, সম্প্রতি ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে ধারণা থাকলে মৌখিক পরীক্ষায় ভালো করা যাবে। মার্জিত পোশাক, আচরণ ও উচ্চারণের প্রতি খেয়াল রাখাও জরুরি বলে জানান সাবিনা ইয়াসমিন।