মৌলভী হাফিজুর রহমান স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাউজানে মৌলভী হাফিজুর রহমান স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্প্রতি রাউজান ক্লাব মাতৃসদন ও জেনারেল হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিএসআরএম স্টিলসের কর্মকর্তা আলী মাহাবুব মোহাম্মদ হোসেন। প্রধান অতিথি ছিলেন পদ্মা অয়েলের কর্মকর্তা মুসলেহ উদ্দিন মুহম্মদ বদরুল। বিশেষ অতিথি ছিলেন রাউজান ক্লাবের আজীবন সদস্য মোহাম্মদ জমির উদ্দিন, প্রবাসী দাতা সদস্য মোহাম্মদ ওসমান ও কাজী দিদারুল আলম।
রাউজানের নির্বাচিত ১০টি উচ্চবিদ্যালয়ের গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের এ বৃত্তি প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।